গোলন্দাজের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন হাসিনা
১০ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
রোববার সকাল সাড়ে ৯ টায় হাসিনা জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে যান। সেখানে গোলন্দাজের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় তিনি গোলন্দাজের স্ত্রীসহ শোক -সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন।
শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, সভানেত্রীর একান্ত ব্যক্তিগত সহকারি খালিদ মাহমুদ চৌধুরী, ডেপুটি প্রেস সচিব মাহবুবুল হক শাকিল।
সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে গোলন্দাজের মরদেহ ময়মনসিংহের গফরগাঁওয়ে নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। শনিবার রাত সাড়ে ১১টায় এমপি হোস্টেলে তিনি মারা যান।
ময়মনসিংহের গফরগাঁও আসন থেকে গোলন্দাজ ৯১, ৯৬ ও ২০০১ সালে আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচনে জয়লাভ করেন। এর আগে তিনি গফরগাঁওয়ের উপজেলা চেয়ারম্যান ছিলেন।
