অসুস্থ ওবায়েদুর রহমানের পাশে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্য কে এম ওবায়েদুর রহমানকে দেখতে অ্যাপোলো হাসপাতালে যান।
তিনি চিকিৎসকদের কাছে অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজ--খবর নেন এবং তার পাশে কিছু সময় অবস্থান করেন।
এ সময় কে এম ওবায়দুর রহমানের স্ত্রী অধ্যাপক শাহেদা ওবায়েদ ও সাবেক সাংসদ মেজর (অব.) কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্বাস--প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত ওবায়দুর রহমানকে সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে তার গল ব্লাডারে অস্ত্রোপচার করা হয়।
