২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

সৌদি মধ্যস্থতায় ফিলিস্তিনের বিবদমান গোষ্ঠিগুলোর মধ্যে সম্পাদিত মক্কা শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ চুক্তির ফলে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার বলেন, “এ চুক্তিটিকে আমরা স্বাগত জানাই। এর ফলে ফিলিস্তিনের বিবাদমান গোষ্ঠি ফাত্তাহ ও হামাসের অর্ন্তকলহ বন্ধ হবে। সেই সঙ্গে পুনরুজ্জীবিত হবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া।”

চুক্তি সম্পাদনে মধ্যস্থতার জন্য তিনি সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান।