চাঁদপুরে বিএনপি সহ-- সভাপতি আটক
চাঁদপুর জেলা বিএনপি সহ-- সভাপতি অ্যাডভোকেট দুলাল পাটোয়ারীকে সোমবার সন্ধ্যায় যৌথবাহিনী আটক করেছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে শহরের চিত্রলেখা মোড় থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৮টার দিকে চাঁদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
চাঁদপুর সদর থানার এসআই মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ছাড়া পুলিশ সুপার কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আইন শৃঙ্খলা বাহিনী চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৭ জনকে আটক করেছে।
