ফরিদপুরে শ্র্রমিক দল সভাপতি আটক
ফরিদপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি শেখ মোজাফ্ফর আলী মুছা (৪৮) কে সোনালী ব্যাংক ফরিদপুর শাখা থেকে রোববার দুপুরে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে।
পরে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
তার বিরুদ্ধে সোনালী ব্যাংকে চাকুরিকালীন দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সোনালী ব্যাংকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম জানান, শ্রমিক দল নেতা মুছাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে।
