১৩ দিন সফরশেষে চট্টগ্রামের মেয়র দেশে ফিরেছেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৩ দিনের বিদেশ সফর শেষে শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন।
শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে মেয়র ও চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী থাই এয়ারওয়েজের একটি বিমানে করে ব্যাংকক থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দলীয় নেতা-- কর্মী ও আইনজীবীরা এসময় বিমানবন্দরে মেয়রকে স্বাগত জানান।
এদিকে নেদারল্যান্ড ও থাইল্যান্ডে ১৩ দিনের সফর শেষে চট্টগ্র্রামে পৌঁছালে মেয়রকে গ্রেপ্তার করা হবে বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুজব থাকলেও বিমানবন্দরে যৌথবাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি।
সিটি মেয়র গত ২৭ জানুয়ারি নেদারল্যান্ডের একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে হেগের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন। হেগ থেকে ৩ ফেব্র“য়ারি তিনি ব্যাংকক আসেন। ৪ ফেব্র“য়ারি তার দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসার জন্য মেয়র আরও কয়েকদিন ব্যাংককে অবস্থান করেন।
দেশব্যাপী ৩ ফেব্র“য়ারি থেকে নেতৃস্থানীয় রাজনীতিবিদদের গ্রেপ্তার শুরু হলে অনেকেই ধারণা করছিলেন যৌথ বাহিনীর গ্রেপ্তার এড়াতে তিনি চট্টগ্রাম ফিরে আসার যাত্রা বাতিল করেছিলেন।
দেশব্যাপী গ্রেপ্তার অভিযান প্রসঙ্গে বিমানবন্দরে মেয়র সাংবাদিকদের বলেন, শুধু রাজনীতিবিদ নয়, দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও গ্রেপ্তার করতে হবে।
