সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন গ্রেপ্তার
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে বৃহস্পতিবার রাতে তাঁর নিজ শহর ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শহরের গঙ্গাদাস গুহ সড়কের নিজ বাড়ি থেকে রাত ৯টা ৪০ মিনিটে তাকে গ্রেপ্তারের পর কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সাবেক প্রতিমন্ত্রীর বাসার তত্ত্বাবধায়ক এবং র্যাবের সদরদপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মোশাররফ হোসেনের বাড়ির তত্ত্বাবধায়ক দুলাল নফহবংি২৪.পড়স কে বলেন, “রাত সোয়া ৯টার দিকে যৌথবাহিনীর সদস্যরা আমাদের বাসায় আসেন। কিছুক্ষণ গল্পগুজব করার পর স্যার (মোশাররফ হোসেন) তাদেরকে বসিয়ে রেখে রাতের খাবার খান। এরপর ৯টা ৪০ মিনিটের দিকে যৌথবাহিনীর সদস্যরা ‘স্যারকে’ তাদের সঙ্গে যেতে বলেন।”
নফহবংি২৪.পড়স এর ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর কবীর জুয়েল জানান, গ্রেপ্তারের পর সাবেক প্রতিমন্ত্রীকে কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে ভিড় জমালেও কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। থানার কোনও কর্মকর্তাও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
