২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে আ. লীগের আপত্তি নেই

অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা যদি অত্যাবশ্যকীয় পদক্ষেপ হয় তবে আওয়ামী লীগের তাতে কোন আপত্তি থাকবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 03:35 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার ওবায়দুল কাদের নফহবংি২৪.পড়স-- কে টেলিফোনে বলেন, “তবে তত্ত্বাবধায়ক সরকারকে লক্ষ্য রাখতে হবে তারা যেন অতিরিক্ত দায়িত্বের ভারে ভারাক্রান্ত না হয়ে পড়ে।”

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ওপর জনগণের অনেক আশা। জনগণ যেন আশাহত না হয় সেদিকে সরকারকে লক্ষ রাখার অনুরোধ করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল দীর্ঘস্থায়ী হলে তা কারও জন্যই ভালো হবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দুর্নীতি দমন কমিশনের কমিশনারদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, “এতোদিন দুদক ছিল দুর্নীতি পালন কমিশন।”

প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের জানান,

অবসর গ্রহণের পর তিন থেকে চার বছর যেন সরকারি চাকুরেরা নির্বাচন করতে না পারেন তার বিধান রেখে একটি নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। সেইসঙ্গে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করতেও বিধান রাখা হচ্ছে ওই একই অধ্যাদেশে।