২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠপর্যায়ের নেতাকর্মীদের খোঁজ নিতে কেন্দ্রীয় নেতাদের খালেদার পরামর্শ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের তাগিদ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

দলীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনের কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই দিক--নির্দেশনা দেন।

দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সহসভাপতি এম কে আনোয়ার, সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেড  প্রমুখ সোমবার হাওয়া ভবনে গিয়ে নেত্রীর সঙ্গে দেখা করেন।

এ ছাড়া নরসিংদী, বগুড়া ও দিনাজপুরের  কয়েকজন সাবেক সাংসদও সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।  তিনি তাদেরও নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের দিকে নজর রাখার পরামর্শ দেন বলে জানা গেছে।