খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া গ্রেপ্তার
সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সেনা, র্যাব ও স্থানীয় সূত্র জানায়, গডফাদার ওয়াদুদ ভূঁইয়াকে ধরতে যৌথ বাহিনী রোববার ভোর রাতে জেলা সদরে তার কলাবাগানের বাসা ‘বৈঠক’ এ অভিযান চালায়। ওই বাড়িটি স্থানীয় লোকজনের কাছ ‘হীরক কমল’ নামে পরিচিত।
সেখান থেকে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভোর রাত ৪ টার দিকে বিডিআর সেক্টরে নিয়ে যাওয়া হয়। র্যাব চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সাংবাদিকদের জানান, ওয়াদুদ ভুঁইয়াকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
খাগড়াছড়ি পুলিশ সুপার লুৎফর কবির ওয়াদুদ ভূঁইয়াকে গ্রেপ্তারের কথা স্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেন, “পর্যায়ক্রমে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পার্বত্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ক্যাডার, টেন্ডারবাজ, সরকারী ভূমি দখলকারী, কালো টাকার মালিকদের গ্রেপ্তার করবে।”
