২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াদুদ ভূঁইয়ার গ্রেপ্তারে পাহাড়ে স্বস্তি

যৌথবাহিনীর হাতে রোববার ভোরে পাহাড়ের কথিত গডফাদার আবদুল ওয়াদুদ ভূঁইয়া গ্রেপ্তারের খবরে সেখানকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 08:09 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

নাম প্রকাশে অনিচ্ছুক পার্বত্যাঞ্চলের একাধিক বাসিন্দা নফহবংি২৪.পড়স -- এর কাছে তাদের স্বস্তির কথা জানান।

জনসংহতি সমিতির নেতা ও খাগড়াছড়ির বাসিন্দা উদ্দীপন চাকমা নফহবংি২৪.পড়স কে বলেন, ‘‘গত এক দশকে ওয়াদুদ ভূঁইয়ার উত্থান বিস্ময়কর। গত সরকারের আমলে নিজ বাহিনীর মাধ্যমে তিনি লুটপাট ও টেন্ডারবাজি করে বিপুল অর্থের মালিক হন। এর পাশাপাশি ‘সমঅধিকার আন্দোলন’ নামে উগ্র সাম্প্রদায়িক একটি সংগঠনের নেপথ্য নায়ক হিসেবে তিনি পাহাড়ি -- বাঙালিদের মধ্যে বিভেদ জিইয়ে রেখেছেন। এই সংগঠনের ব্যানারেই তিনি জাতিগত সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে পাহাড়িদের বিরুদ্ধে প্রকাশ্যে নানা উস্কানি দিয়েছেন।”

উদ্দীপন চাকমা অভিযোগ করেন, “ওয়াদুদ ভূঁইয়া পাহাড়িদের মধ্যেও বিভেদ সৃষ্টি করেছেন। এজন্য তিনি ত্রিপুরা জাতিগোষ্ঠির একাংশকে মদদ দিয়ে তার দলে টানার চেষ্টা করেন। অন্যদিকে, বাঙালিদের ভোট পাওয়ার জন্য তিনি মদদ জুগিয়েছেন পাহাড়ে বসতি স্থাপনকারী বহিরাগতদের। তার এসব অপকর্মের মূল শক্তি হচ্ছে একটি বিশেষ মহল।”

তিনি আরও বলেন, “তার গ্রেপ্তারের পর এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

নাম প্রকাশ না করার শর্তে পাহাড়ের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, ফেনীর বাসিন্দা ওয়াদুদ ভূঁইয়া গত এক দশকে শূন্য থেকে কোটিপতিতে পরিণত হন। পর পর দুবার সংসদ নির্বাচনে পরাজিত এই কথিত গডফাদার বাঙালি -- ভোটব্যাংক গড়ে তোলার জন্য রামগড়ের সরকারি জমিতে বিরাট বসতি গড়ে এর নাম দেন ‘ওয়াদুদ পল্লী।’

তারা আরও জানান, সাবেক জোট সরকারের আমলে প্রথমে বিএনপির টিকিটে সাংসদ ও পরে পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান হওয়ার পর তিনি পাহাড়ে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। গাছ পাচার, চাঁদাবাজি ছাড়াও উন্নয়নমূলক কাজের সব দরপত্র এই বাহিনী হাতিয়ে নিতো। 

এ ছাড়া উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় রাঙামাটিতে হলেও তিনি সরকারি নীতিমালা ভঙ্গ করে ঢাকায় ও খাগড়াছড়িতে দুটি সুরম্য রেস্টহাউজ গড়ে তোলেন। দুর্নীতির তথ্য প্রকাশের দায়ে দুটি শীর্ষ জাতীয় দৈনিকের খাগড়াছড়ি প্রতিনিধিকে মারধর করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে ওয়াদুদ ভূঁইয়া তাদের জেলা থেকে তাড়িয়ে দেন। তার বিরুদ্ধে দীঘিনালার দুর্গম পাহাড়ে জেএমবির জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তোলায় সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ আছে।

স্থানীয়দের অভিযোগ, ওয়াদুদ ভূঁইয়া বিএনপির সাংসদ হলেও রাঙামাটির আরেক বিএনপির সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মণিস্বপন দেওয়ানের সঙ্গে গত সরকারের আমলে তার বিরোধ ছিল প্রকাশ্য। এরই জের ধরে একাধিকবার পদত্যাগ করার হুমকি দেন মণিস্বপন দেওয়ান। সর্বশেষ তিনি অনুসারীদের নিয়ে যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি)।

সেইসময় মনিস্বপন দেওয়ান নফহবংি২৪.পড়স --কে বলেছিলেন, ‘ওয়াদুদ ভুঁইয়া বিএনপির একটি বিশেষ মিশন নিয়ে পার্বত্য রাজনীতিতে দলীয়করণের চেষ্টা চালাচ্ছেন।’