২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা ও রাজনৈতিক আস্থা অর্জনকে বড় প্রাপ্তি মনে করছে ইসি

ছবিসহ ভোটার তালিকা তৈরির বিষয়ে অগ্রগতি ও রাজনৈতিক দলের আস্থা অর্জনকে ২০০৭ সালের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সোমবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা তৈরির বিষয়ে অগ্রগতি ও রাজনৈতিক দলের আস্থা অর্জনকে ২০০৭ সালের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সোমবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "২০০৭ সালে আমাদের বেশকিছু প্রাপ্তি আছে। ছবিসহ ভোটার তালিকা তৈরি প্রকল্পের ভাল অগ্রগতি হয়েছে। সব রাজনৈতিক দলের আস্থা অর্জনও একটি বড় প্রাপ্তি। দলগুলোর সঙ্গে খোলামেলা ও হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। আমরা সব রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছি। এটি অতীতে ছিলো না।" কমিশনার জানান, গত শনিবার পর্যন্ত সারাদেশে এক কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৯১২ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। দেশে মোট ভোটারের সংখ্যা আনুমানিক নয় কোটি হলে ভোটার তালিকা তৈরির ২২ শতাংশ কাজ শেষ হয়েছে। সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নে এখনও বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আমাদের সব কিছুর উদ্দেশ্য