ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নিয়ে বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা থেকে আসামিকে অব্যাহতি ও বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
সকাল ১১ টায় সাদা পাঞ্জাবী ও ঘিয়ে রংয়ের শাল পরা বাবরকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তাকে কাঠগড়ায় তাকে শুনানির সময় বসতে দেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক রূপক সাহা জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় রিমান্ড শুনানি চারবার পেছানো হয়েছিল।
রিমান্ড প্রতিবেদনে বলা হয়, লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে গুলশান থানায় দায়ের করা সাব্বির হত্যা মামলায় প্রত্যক্ষভাবে জড়িত বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানবীরকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি ও দেশের বাইরে পালিয়ে যেতে সহযোগিতা করার বিনিময়ে তার বাবার কাছ থেকে ১০০ কোটি টাকা ঘুষ দাবি করেন।
আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম ও অন্য আসামীরা ৫০ কোটি টাকা দিতে সম্মত হন। পরে নগদ চার কোটি টাকা এবং গত বছরের ৭ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন তারিখে বাবরের নির্দেশমত প্রাইম ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় বিভিন্ন হিসাবে আরও ১৭ কোটি টাকা জমা দেন তারা।
দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক আবুল কাশেম ১১ অক্টেবার রমনা থানায় বাবরের বিরুদ্ধে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলাটি করেন।
২০০৬ সালের ৫ জুলাই বসুন্ধরা গ্র"পের পরিচালক হুমায়ুন কবীর সাব্বির খুন হন। এ ঘটনায় ৭ জুলাই গুলশান থানায় একটি মামলা হয়। বাবরের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলার তদন্তে হস্তক্ষেপ করারও অভিযোগ ওঠে।
বাবরকে তার গুলশানের বাসা থেকে ২৮ মে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
৩০ অক্টোবর অস্ত্র মামলায় বাবরকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এমএসবি/এমএ/১৭৩৯ঘ.
bdnews24