২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস

শহীদ বুদ্ধিজীবী দিবস শুক্রবার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের আগে আগে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে নির্বিচার হত্যাযজ্ঞে মেতে ওঠে। স্বাধীন হলেও বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সে পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস-এর সহায়তায় হত্যা করে এ দেশের বুদ্ধিজীবীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 10:39 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহীদ বুদ্ধিজীবী দিবস শুক্রবার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের আগে আগে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে নির্বিচার হত্যাযজ্ঞে মেতে ওঠে। স্বাধীন হলেও বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সে পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস-এর সহায়তায় হত্যা করে এ দেশের বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। তবে দেশে জরুরি অবস্থা জারি থাকায় এ বছর সীমিত পরিসরে কর্মসূচি পালিত হবে। শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ পুস্পস্তবক অর্পণ করবেন। রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল। আওয়ামী লীগ সকাল সাড়ে ৬টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়ের বাজার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে, দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, সকালে মীরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এমএ/১৬৩০ ঘ.