২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির দায়ে সাবেক প্রতিমন্ত্রী জিয়ার স্ত্রীর ৬ ও ছেলের ৮ বছর কারাদণ্ড

কর ফাঁকি, সম্পত্তির তথ্য গোপন ও আয়কর না দেওয়ার অপরাধে দুটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার স্ত্রীর নাসিমা হককে ছয় বছর ও তার ছেলে মাসফিকুল হককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতের এর বিচারক সামসুন নাহার বেগম আলাদাভাবে এ রায় ঘোষণা করেন। নাসিমা হক ও মাশফিকুল হক উভয়ে পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 07:11 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-কর ফাঁকি, সম্পত্তির তথ্য গোপন ও আয়কর না দেওয়ার অপরাধে দুটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার স্ত্রীর নাসিমা হককে ছয় বছর ও তার ছেলে মাসফিকুল হককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতের এর বিচারক সামসুন নাহার বেগম আলাদাভাবে এ রায় ঘোষণা করেন। নাসিমা হক ও মাশফিকুল হক উভয়ে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। নাসিমা হককে আয়কর আইনের দুটি ধারায় এক ও পাঁচ বছরের মোট ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও আট মাসের বিনাশ্রম দণ্ড দেন আদালত। একইসঙ্গে তার ৮৩ শতাংশ জমি ও ব্যাংকের লকারে রাখা নয় ভরি স্বর্ণাংকার বাজেয়াপ্তেরও আদেশ দেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের পর থেকে একইসঙ্গে রায় কার্যকর হবে বলে তাকে মোট পাঁচ বছর সাজা ভোগ করতে হবে। একই অভিযোগে আলাদা মামলায় জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হককে কর আইনের দুটি ধারায় তিন ও পাঁচ বছর মোট আট বছরের সশ্রম কারাদণ্ড ও চার কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ১২ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আসামির ফিলিং স্টেশনসহ অপ্রদর্শিত ৫ কোটি ৪০ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছেন আদালত। ২৯ নভেম্বর কর ফাঁকির দায়ে একই আদালত সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হককে আট বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার পংকজ লাল সরকার বাদী হয়ে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য ও সম্পত্তি গোপন করে কর ফাঁকির অভিযোগে নাসিমার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ৩৬ কার্যদিবসে মামলাটি ১২ জনের সাক্ষ্য নেয় আদালত। এ মামলায় বলা হয়েছে, আসামি কয়েকটি করবর্ষে ১ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৪৮৩ টাকার টাকার সম্পত্তি গোপন ও ৪৪ লাখ ৮৫ হাজার ৯৭৬ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। অপরদিকে ২৯ অক্টোবর মসাফিকুল হকের বিরুদ্ধে এনবিআর এর উপ কর কমিশনার মমতাজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় বলা হয়েছে, আসামি ২০০৩ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত মোট তিন কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৯৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য ৯০ লাখ ৪৩ হাজার ২৩৩ টাকার কর ফাঁকি দিয়েছেন। ২১ নভেম্বর বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। মামলায় ৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। মামলা দুটির রাষ্ট্র পক্ষের কৌসুলি অ্যাডভোকেট মাহবুব আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোরকে জানান, আসামি দুজন কর আইন অনুযায়ী কর ফাঁকি ও সম্পদের তথ্য গোপন করে অর্থনৈতিক দুর্নীতি করেছেন। আদালত সব বিবেচনা করে এ রায় দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসএনডি/জিএনএ/১৩০০ ৃগ.