ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক বিএনপি সাংসদ (রাজশাহী - ৪) নাদিম মোস্তাফা ও তার স্ত্রী নূর"ন নাহার পার"লের বির"দ্ধে দুর্নীতি দমন কমিশন বুধবার তিন কোটি টাকারও বেশী দুর্নীতির মামলা করেছে। কমিশনের সহকারি পরিচালক আলী আকবর বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করেন।
কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বুধবার বিকালে তার কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তিন কোটি তিন লাখ ২৩ হাজার টাকারও বেশী অবৈধভাবে আয় করেছেন। এছাড়া তারা কমিশনে যে সম্পত্তির হিসাব দেখিয়েছেন, তার মধ্যে দু কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকারও বেশী সম্পত্তির হিসাব গোপন করেছেন।
রমনা থানায় ২০০৪ সালের দুর্নীতি দমন আইনের ২৬ (২) ও ২৭ (১), জর"রী ক্ষমতা বিধিমালার ১৫ - ঘ (৫) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় এই মামলা দায়ের করা হয় বলেও জানান কর্নেল হানিফ।
প্রসঙ্গত, স
bdnews24