ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।
জরুরি ক্ষমতা ভঙ্গের এ মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখে ও কুশপুত্তলিকা দাহ করে অপরাধ করেছেন।
ওদিকে, বুধবার একই ঘটনায় আরো একটি মামলায় ওই ১৯ জনের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার তিন নম্বর মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে এ অভিযোগ গঠন করা হয়। এ সময় অভিযুক্তদের রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগটি পড়ে শোনানো হয়।
অভিযোগ শুনে কাঠগড়ায় দাঁড়ানো অধ্যাপক আনোয়ার হোসেন, হারুন অর রশীদ, সদরুল আমিন ও নিম চন্দ্র ভৌমিক ও এক ছাত্র এ সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। এ মামলার বাকি আসামিরা পলাতক।
দুপুরে অনুষ্ঠিত শুনানিতে মামলার অভিযুক্তদের অব্যাহতি চেয়ে আসামিপক্ষের আইনজীবীরা আবেদন করেন।
আবেদন শুনানিতে বলা হয়, শিক্ষকরা সেদিন মিছিলে গিয়েছিলেন শুধু তাদের সন্তানদের বাঁচাতে। সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। জরুরি ক্ষমতা বিধিমালার যে ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেসব ধারাতে রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে।
আইনজীবীরা আদালতকে বলেন, ২০ থেকে ২২ আগস্ট ঘটে যাওয়া ওই ঘটনা সম্পর্কে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। বিচারপতি হাবিবুর রহমান তদন্ত শেষে প্রতিবেদনে সরকারের কাছে শিক্ষকদের মুক্তি দেওয়ার জোর দাবি করেছিলেন।
সে সময় কমিশনের চেয়ারম্যান হাবিবুর রহমানের ওই বক্তব্য বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাছাড়া মামলাটিতে অভিযোগ গঠনের প্রাথমিক উপাদান নেই বলেও উল্লেখ করেন আইনজীবীরা।
শুনানিতে আইনজীবীরা উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের অনুলিপি আদালতে দাখিল করেন। ওই সিদ্ধান্তে বলা হয়েছিল, "একই ঘটনাস্থলে ঘটে যাওয়া একই ঘটনায় একই অভিযুক্তদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলা হতে পারে না।" কিন্তু এক্ষেত্রে এই ১৯ জনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
আইনজীবীরা দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয়। কিন্তু হলগুলোতে ছাত্রছাত্রীদের বাবা-মা থাকেন না; শিক্ষকরাই তাদের অভিভাবক। সেদিন শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বাঁচাতেই শিক্ষকরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা শুধু নিজেদের রক্ষা করতেই গিয়েছিলেন, কাউকে আক্রমনের জন্য নয়।
আইনজীবীরা এ মামলার তদন্ত কর্মকর্তার তদন্ত কাজে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।
এ ব্যাপারে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, "একই ঘটনায় দায়ের করা অপর একটি মামলার একজন সাক্ষীর জবানবন্দি এই মামলাটিতে সংযুক্ত করা হয়েছে। যা আইনের চোখে গ্রহণযোগ্য নয়।"
এদিকে, সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দণ্ডপ্রাপ্ত চার শিক্ষককে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে মুক্তি দেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আদালতে হাজির করার বিষয়টি দৃশ্যত তাদের মুক্তি প্রক্রিয়ার সরকারি উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে দুটি মামলার বিচার কাজ পরিচালনায় বিব্রতবোধ করেন বিচারিক আদালতের হাকিম সুলতান মাহমুদ।
কারণ হিসেবে তিনি বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ব্যক্তিগত পর্যায় থেকে গত চার ডিসেম্বর তার কাছে মামলা দুটোর কার্যক্রম সম্পর্কে জানতে চান। তাই তিনি বিব্রতবোধ করছেন। তিনি ওই শিক্ষকের নাম বলেননি।
নিজের মনের এ অবস্থা জানিয়ে সুলতান মাহমুদ মামলা দুটো ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে ফেরত পাঠিয়ে দেন। মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক একটি মামলা ঢাকার ৮ নম্বর দ্রুত বিচার আদালতের হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী এবং অপরটি ৩ নম্বর দ্রুত বিচারের হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে পাঠিয়ে দেন।
বিব্রতবোধকারী হাকিম সুলতান মাহমুদ একটি মামলার আদেশে বলেছেন, "৪-১২-০৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষক অত্র মামলার নথিসংক্রান্ত তথ্য এবং মামলার কার্যক্রম সম্পর্কে আমার কাছ থেকে তথ্য জানিতে চাহিয়াছেন।" এতে তিনি বিব্রত জানিয়ে এরপর বলেন "সুতরাং মামলাটি উপযুক্ত আদালতে বদলির জন্য মাননীয় সিএমএম মহোদয় বরাবরে উপস্থাপন করা হউক।"
সুলতান মাহমুদ অপর মামলাটিতেও একই আদেশ ও একই ধরনের বক্তব্য রেখেছেন।
১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ, ড. সদরুল আমিন ও ড. নিমচন্দ্র ভৌমিক এবং ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। ৩ ডিসেম্বর এই শুনানির দিন ধার্য ছিল। কিন্তু শিক্ষক পক্ষের আইনজীবীরা আদালতের কাছে সময় চাইলে আদালত নতুন তারিখ দেন। তবে ১০ ডিসেম্বর শুনানির দিন এক দিন এগিয়ে মঙ্গলবার (১১ ডিসেম্বর) ধার্য করা হয়।
দ্ুিট মামলাতেই গত ৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
২৩ আগস্ট রাতে যৌথ বাহিনীর সদস্যরা অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন-অর-রশীদকে আটক করে। পরবর্তীতে সদরুল আমিন ও নীমচন্দ্র ভৌমিক আদালতে আত
bdnews24