ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলার রায় দেওয়া হবে আগামী বুধবার।
একই অভিযোগে ঢাকা- ৪ আসনের সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছেলে শাহরিয়ার আহম্মেদের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলার রায় সোমবার নির্ধারিত দিনে হয়নি। বিচারক ছুটিতে থাকায় আগামী ১৮ ডিসেম্বর এ রায় দেওয়া হবে।
হাসানাতের কর ফাঁকির মামলায় সোমবার সংসদ ভবনের জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর রায় ঘোষণার দিন ধার্য করেন।
আবুল হাসানাত বর্তমানে পলাতক।
গত ২৫ অক্টোবর এনবিআরের সহকারী কর কমিশনার মো. সফিউল আজম বাদী হয়ে হাসানাতের বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি প্র"ডেনশিয়াল টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান ও কান্তা করপোরেশন প্রাইভেট লিমিটেডের উপদেষ্টা। এ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ২০০২-২০০৩, ২০০৩-২০০৪ কর বছরে আয় করলেও কোনো কর দেয়নি।
অভিযোগে আরও বলা হয়, আবুল হাসনাত ২০০৪-২০০৫ থেকে ২০০৬-২০০৭ পর্যন্ত তিনটি কর বছরে বরিশালে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার লকারে রাখা ৩৯ হাজার ডলার, ৪০ ভরি স্বর্ণালঙ্কারের তথ্যও আয়কর বিবরণীতে উল্লে
bdnews24