২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী জিয়ার স্ত্রীর বিরুদ্ধে কর ফাঁকি মামলায় রায় হয়নি

বিচারক ছুটিতে থাকায় বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার স্ত্রীর নাসিমা হকের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার রায় হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 12:12 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বিচারক ছুটিতে থাকায় বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার স্ত্রীর নাসিমা হকের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার রায় হয়নি। সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগমের আদালতে রোববার এ রায় হওয়ার কথা ছিল। আগামী ১৩ ডিসেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য নতুন করে দিন ধার্য করা হয়েছে। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুব আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"বিচারক ছুটিতে থাকায় রোববার রায় হয়নি। নির্ধারিত আদালতের অনুপস্থিতিতে বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মো.আশরাফ হোসেন রায় দেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার নতুন দিন ধার্য করেছেন।" নাসিমা হক পলাতক রয়েছেন। কর ফাঁকির দায়ে একই আদালত নাসিমার স্বামী জিয়াউল হককে গত ২৯ নভেম্বর ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এছাড়াও জিয়ার পুত্র মাশফিকুল হকের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে অন্য একটি মামলার রায় হওয়ার কথা রয়েছে ১৩ ডিসেম্বর। গত ২৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার ফারজানা সুলতানা ও পংকজ লাল সরকার বাদী হয়ে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য ও সম্পত্তি গোপন করে কর ফাঁকির অভিযোগে জিয়া দম্পতির বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন। জিয়াউল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে,তিনি মোট ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পত্তি গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। নাসিমা হকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, আসামি ১ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার টাকার সম্পত্তি গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮০০ঘ.