২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের কাছে সম্পদের হিসাব তুলে ধরলেন মেয়র খোকা

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া সম্পদের হিসাব আনুষ্ঠানিকভাবে শনিবার বিকেলে সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন। তার সম্পদের হিসাব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে 'বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে' দাবি করে মেয়র খোকা নিজের ও স্ত্রী-সন্তানদের নামে থাকা পাঁচ কোটি ৫৮ লাখ টাকার সম্পদের একটি হিসাবের অনুলিপি সাংবাদিকদের হাতে তুলে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 02:51 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া সম্পদের হিসাব আনুষ্ঠানিকভাবে শনিবার বিকেলে সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন। তার সম্পদের হিসাব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে 'বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে' দাবি করে মেয়র খোকা নিজের ও স্ত্রী-সন্তানদের নামে থাকা পাঁচ কোটি ৫৮ লাখ টাকার সম্পদের একটি হিসাবের অনুলিপি সাংবাদিকদের হাতে তুলে দেন। শনিবার বিকেলে সাদেক হোসেন খোকা তার হেয়ার রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের বলেন, দেশের বাইরে তার কোনো হিসাব ও সম্পত্তি নেই। নিজের নামে ঢাকার গুলশানে রাজউক থেকে পাওয়া প্লট ও মিরপুরে ২ দশমিক ০৪ শতাংশ জমি রয়েছে। গুলশানের প্লটে এনসিসি ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি ৬ তলা একটি বাড়ি করেছেন। এছাড়া, গোপীবাগে পৈত্রিক সূত্রে ৪ দশমিক ৫৫ শতাংশ জমি পেয়েছেন তিনি। মেয়র তার স্ত্রী ইসমত আরার নামে গুলশান ও অভয়দাশ লেনে দুটি, ছেলে ইসরাক হোসেনের নামে একটি ও মেয়ে সারিকা হোসেনের নামে একটি করে ফ্ল্যাটের হিসেব দেন। প্রচারমাধ্যমের কাছে তুলে ধরা তার নিজের দেওয়া এ হিসাব অনুযায়ী গোপীবাগ, শ্রীপুর, খিলক্ষেত ও জোয়ারসাহারায় স্ত্রী, জোয়ারসাহারায় ছেলে ও মেয়ে এবং কালিয়াকৈরে তার নিজের নামে জমি রয়েছে। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে ছেলের নামে একটি দোকানও আছে বলে জানান সাদেক হোসেন খোকা। মেয়র জানান, রাজধানীর বিভিন্ন ব্যাংকে তার ৪০টি হিসাব থাকলেও এর মধ্যে এখন চালু আছে ১২ থেকে ১৫টি হিসাব । এসব হিসাবে আছে প্রায় এক কোটি টাকা। তিনি বলেন, "সাংসদ হিসেবে আমদানি করা লেক্সাস গাড়িটি ব্যবহার না করায় এখন তা সার্ভিসিং সেন্টারে আছে। অন্য টয়োটা গাড়িটি পরিবারের সদস্যরা ব্যবহার করেন।" সাদেক হোসেন খোকা দাবি করেন, গত বৃহস্পতিবার দুদক থেকে যে স্বাক্ষরবিহীন কাগজ সরবারাহ করা হয়েছে তার সঙ্গে কমিশনে জমা দেওয়া তার সম্পত্তির হিসাবের গরমিল রয়েছে। তিনি বলেন, "সেখানে বলা হয়েছে যে, আমার নামে পাঁচটি বাড়ি আর পরিবারের সদস্যদের নামে ছয়টি ফ্য