২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখলের মামলায় সালমান রহমানের জামিন

আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমানকে একটি ফৌজদারি মামলায় দুই মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। তবে অন্য মামলার জামিন আদেশ হাইকোর্টেই স্থগিত থাকায় এখনই তিনি মুক্তি পাবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমানকে একটি ফৌজদারি মামলায় দুই মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। তবে অন্য মামলার জামিন আদেশ হাইকোর্টেই স্থগিত থাকায় এখনই তিনি মুক্তি পাবেন না। আদালত একই সঙ্গে জমি দখলের অভিযোগে দায়ের করা এ মামলাটির কার্যক্রমও ৩ মাস স্থগিত করেছে। বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আবদুল হাফিজ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালমান এফ রহমানের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। গত ১৮ মে গাজীপুরের জয়দেবপুর খালের ভূমি দখলের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়। সালমানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আহসানুল করিম। আহসানুল করিম হাইকোর্টের আদেশের পর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালমান এফ রহমান এ পর্যন্ত সবকটি মামলায় জামিন পেলেও কয়েকটি জামিন আদেশ হাইকোর্টে স্থগিত থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এসকে/২০১৬ঘ.