২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী ত্রাণের যথাযথ ব্যবহার নিশ্চিত করুন: আওয়ামী লীগ

ঘূর্ণিঝড় দূর্গত এলাকায় পুনর্বাসনের জন্য বিদেশ থেকে আসা ত্রাণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 12:20 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘূর্ণিঝড় দূর্গত এলাকায় পুনর্বাসনের জন্য বিদেশ থেকে আসা ত্রাণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক। মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক এ আহ্বান জানান। ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ছয় লাখ টাকা এবং কিছু ত্রাণসামগ্রী কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আব্দুর রাজ্জাক বলেন,"শেখ হাসিনা কারাগারে। সেজন্য আওয়ামী লীগের দায়িত্ব অনেক বেশি। সভানেত্রী দলের ত্রাণ তৎপরতার খবরে খুশি হয়েছেন। তিনি এ তৎপরতা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৮১৩ঘ.