২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে দেয়া দুদকের নোটিশ সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত

সম্পত্তির বিবরণ চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 07:21 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সম্পত্তির বিবরণ চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। গত ২১ নভেম্বর সম্পত্তির বিবরণ চেয়ে শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের নোটিশ অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছে আপিল বিভাগ। এ সময়ের মধ্যে দুদককে লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার প্রধান বিচারপতি রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিতের জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ১৬ জুলাই শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পরদিন তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন। এর বৈধতা নিয়ে শেখ হাসিনা হাইকোর্টে রিট আবেদন করলে ৭ আগস্ট নোটিশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশটি স্থগিত করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৩১৭ঘ.