২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফের প্রথম মৃত্যুবার্ষিকীতে আ. লীগে ঐক্যের ডাক

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের প্রথম মৃত্যুবার্ষিকীতে দলীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় নেতারা হানিফের অবদান স্মরণ করে বলেছেন, আওয়ামী লীগে সংস্কারপন্থী বা সংস্কারবিরোধী কিংবা শেখ হাসিনাপন্থী বা শেখ হাসিনা বিরোধী বলে কোনো বিভাজন নেই। আওয়ামী লীগ ও শেখ হাসিনা এক ও অভিন্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের প্রথম মৃত্যুবার্ষিকীতে দলীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় নেতারা হানিফের অবদান স্মরণ করে বলেছেন, আওয়ামী লীগে সংস্কারপন্থী বা সংস্কারবিরোধী কিংবা শেখ হাসিনাপন্থী বা শেখ হাসিনা বিরোধী বলে কোনো বিভাজন নেই। আওয়ামী লীগ ও শেখ হাসিনা এক ও অভিন্ন। মহানগর আওয়ামী লীগ আয়োজিত ওই স্মরণ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী ও আব্দুল মান্নান, আইন বিষক সম্পাদক সাহারা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তৃতায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "আমরা বিপ্লবী রাজনৈতিক দল নই। এ কারণে নেত্রীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো আমরা আইনগতভাবেই মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছি। বিচার প্রক্রিয়া আইনানুগভাবে হোক এটাই আমাদের কাম্য।" "রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র গণতান্ত্রিক কি না অবশ্যই দেখা হবে"