২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পিডিপি' নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

নবগঠিত প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির নাম সংক্ষেপ 'পিডিপি' ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কেন জারি করা হবেনা- তা জানতে চেয়েছে আদালত। বৃহস্পতিবার পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি অ্যাডভোকেট গোলাম কিবরিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ সহকারী জজ আফিয়া বেগম এ সমন জারি করেন। আদালত এ সমন পাওয়ার ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নবগঠিত প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির নাম সংক্ষেপ 'পিডিপি' ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কেন জারি করা হবেনা- তা জানতে চেয়েছে আদালত। বৃহস্পতিবার পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি অ্যাডভোকেট গোলাম কিবরিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ সহকারী জজ আফিয়া বেগম এ সমন জারি করেন। আদালত এ সমন পাওয়ার ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলেছে। নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিরুদ্ধে মামলা করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার ঢাকার চতুর্থ সহকারি জজ আফিয়া বেগমের আদালতে এ মামলা দায়ের করা হয়। গোলাম কিবরিয়া তার আবেদনে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক ফেরদৌস আহমেদ কোরেশী এবং দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, সমকাল, ইনকিলাব, দেশবাংলা, ডেইলি স্টারসহ ২২টি জাতীয় দৈনিককে বিবাদী করেছেন। এছাড় সংবাদ সংস্থা বাসস ও ইউএনবি এবং বিটিভি, চ্যানেল আই, এটিএন বাংলা, একুশে টিভি, এনটিভি, আরটিভির সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদককেও বিবাদী করা হয়েছে। এসব গণমাধ্যমে কোরেশীর নামের আগে 'পিডিপি'র আহ্বায়ক ব্যবহার করে প্রচার না করতে আবেদন জানানো হয়েছে। অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি। এটি আমার পুরনো দল। পিডিপি নাম যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে এজন্য আমি এ মামলা করেছি। স