২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র ধরে রাখা অসম্ভব : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চার অভাবকে দেশে গণতন্ত্র ধরে রাখতে না পারার একটি প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন। তিনি বলেন, "দলের একনায়কোচিত গঠনতন্ত্র দিয়ে দেশে গণতন্ত্র ধরে রাখা সম্ভব নয়। সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে। নির্বাচন কমিশনও নির্বাচনী বিধি সংশোধন করতে পারে। কিন্তু রাজনৈতিক সংস্কার দলগুলোকেই করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 09:07 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চার অভাবকে দেশে গণতন্ত্র ধরে রাখতে না পারার একটি প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন। তিনি বলেন, "দলের একনায়কোচিত গঠনতন্ত্র দিয়ে দেশে গণতন্ত্র ধরে রাখা সম্ভব নয়। সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে। নির্বাচন কমিশনও নির্বাচনী বিধি সংশোধন করতে পারে। কিন্তু রাজনৈতিক সংস্কার দলগুলোকেই করতে হবে।" বৃহস্পতিবার দুপুরে আইন মন্ত্রণালয়ে জমি বরাদ্দ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, "দলগুলোর সংস্কারের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু তাদের নিজেদেরকেই গঠনতন্ত্র গণতান্ত্রিক করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এমকে/ বিআর/ এমএ/১৪৪৫ ঘ.