২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে ত্রাণ দিয়েছেন বিএনপি নেতারা

বাগেরহাটের মংলা, বরিশাল ও পটুয়াখালীতে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি নেতারা। খোন্দকার দেলোয়ার পক্ষের ১২জন সাবেক সাংসদ মংলার বিভিন্ন এলাকায় ত্রাণ দেন। একইদিন বরিশাল ও পটুয়াখালীতে ত্রাণ দিয়েছেন বিএনপির সংস্কারপন্থী কয়েকজন সাবেক সাংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা, বরিশাল ও পটুয়াখালীতে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি নেতারা। খোন্দকার দেলোয়ার পক্ষের ১২জন সাবেক সাংসদ মংলার বিভিন্ন এলাকায় ত্রাণ দেন। একইদিন বরিশাল ও পটুয়াখালীতে ত্রাণ দিয়েছেন বিএনপির সংস্কারপন্থী কয়েকজন সাবেক সাংসদ। খোন্দকার দেলোয়ার পক্ষের সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে ত্রাণ দলে আরও ছিলেন, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাব হোসেন, এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, রফিকুল ইসলাম, নুরুল কবীর শাহিন, সেলিম রেজা হাবিব, ডা. সালাহউদ্দিন আহমেদ প্রমূখ। মোহাম্মদ শাহজাহান সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানুষের বিপদে বিএনপি সবসময় পাশে ছিল, এবারও এর ব্যাতিক্রম হয়নি। 'নেত্রী কারাগারে, তার পক্ষে' আমরা অসহায় মানুষের জন্য যা পেরেছি ত্রাণ দিয়েছি।" তিনি দূর্গত এলাকায় অবিলম্বে বিশুদ্ধ পানি, খাদ্য সরবরাহ ও নগদ অর্থ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। বিএনপির মধ্যে সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপন বরিশালের আগৈলঝড়া ও গৌরনদী, শাহ মো. আবুল হোসেন পটুয়াখালীতে ত্রাণ দিয়েছেন। জহির উদ্দিন স্বপন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম বলেন, ''বিএনপির পক্ষ থেকে ঘূর্ণিঝড় দূর্গত এলাকায় নিহতদের পরিবারকে নগদ সাহায্য দিয়েছে আমরা।'' তিনি কৃষকদের সহজশর্তে ঋণ দেওয়ার দাবি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এমএইচবি/২০৪৯ ঘ.