ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জরুরি আইন ভঙ্গের মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে দেয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেছে।
হাইকোর্টের এ আদেশ স্থগিত করার জন্য সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার আপিল করা হয়েছে।
মঙ্গলবার এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে আপিল দায়েরকারী সরকারের আইনজীবী এএসএম খালেকুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
২২ নভেম্বর হাইকোর্ট জরুরি আইন ভঙ্গের মামলায় হান্নান শাহকে তিন সপ্তাহের জামিন দেন।
গত ৭ নভেম্বর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে বিএনপির দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ এবং দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে পুলিশ হান্নান শাহসহ ছয় জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে। ওই রাতেই হান্নান শাহকে গ্রেপ্তার করা হয়।
রোববার হান্নান শাহকে সরকার বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৬০০ ঘ.
bdnews24