২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের বিরুদ্ধে মামলাকারী হারুনের নামে পঞ্চগড়ে জিডি

তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার বাদি পঞ্চগড়ের মার্শাল ডিস্টিলারিজ এর মালিক হারুন ফেরদৌসীসহ আট জনের বিরুদ্ধে গাড়ি আত্মসাতের অভিযোগ এনে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

পঞ্চগড়, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার বাদি পঞ্চগড়ের মার্শাল ডিস্টিলারিজ এর মালিক হারুন ফেরদৌসীসহ আট জনের বিরুদ্ধে গাড়ি আত্মসাতের অভিযোগ এনে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। জাজ ডিস্টিলারিজ (বর্তমানে মার্শাল ডিস্টিলারিজ) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আব্দুল হালিম বৃহস্পতিবার ওই অভিযোগটি দায়ের করেন। পঞ্চগড় থানা পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দীন সাংবাদিকদের জানান, এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এটিকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। আব্দুল হালিম অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা হলেন, মার্শাল ডিস্টিলারিজের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প কর্মকর্তা আনোয়ার হোসেন, সাবেক প্রকল্প কর্মকর্তা মোতাহার হোসেন, বুলবুল ও হিসাব রক আবুল কালাম, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আল আমীন চৌধুরী ও সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ হাসান। আব্দুল হালিমের অভিযোগ, তৎকালীন জাজ ডিস্টিলারিজ কারখানা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি একটি নিশান জিপ, তিনটি ট্যাংকলরি কিনেছিলেন। ১৯৯৪ সালের ২৩ আগস্ট সরকার প্রতিষ্ঠানটিকে নিলামে তুলে বিক্রি করে দেয়। গাড়িগুলো নিলামের তালিকায় না থাকা সত্ত্বেও অভিযুক্তরা গাড়ির কাগজ-পত্রসহ গাড়িগুলো আত্মসাত করে। একাধিকবার গাড়িগুলো ফেরত চাইলেও আব্দুল হালিমকে সেগুলো ফেরত দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। আব্দুল হালিম আরো অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে পঞ্চগড়ে এলে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। অভিযুক্তদের মতার দাপটের কারণে এতদিন তিনি আইনের আশ্রয নিতে পারেননি। গত ২৭ মার্চ চাঁদাবাজির অভিযোগ এনে হারুন ফেরদৌসী তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুনসহ কয়েকজনকে আসামি করে গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭৩৫ ঘ.