২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণ বিশ্রামে থাকতে হবে খোন্দকার দেলোয়ারকে

সদ্য হাসপাতাল থেকে বাসায় ফেরা বিএনপির খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। ২৪দিন বারডেম হাসপাতালে চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে ২৪ সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে নিজের এপার্টমেন্টে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 12:05 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদ্য হাসপাতাল থেকে বাসায় ফেরা বিএনপির খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। ২৪দিন বারডেম হাসপাতালে চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে ২৪ সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে নিজের এপার্টমেন্টে ফিরেছেন। দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, '' মহাসচিব পুরোপুরি সুস্থ হননি। হৃদরোগ,রক্তচাপ,ডায়াবেটিস, কিডনি ও লিভার সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন তিনি। হৃদরোগের জন্য মহাসচিবকে সিঙ্গাপুরে পাঠানো প্রয়োজন। তবে এ বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত এখনো নেননি।'' রিজভী আহমেদ আরও জানান, আশু আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন মহাসচিব। খোন্দকার দেলোয়ার হোসেন ২৯ অক্টোবর গুরুতর অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হন। গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া আটক হওয়ার মুহূর্তে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিস্কার করে খোন্দকার দেলোয়ার মহাসচিব হিসাবে ঘোষণা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭৫৯ঘ.