২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরেশীর দলের আহবায়ক কমিটি ঘোষণা

গত জুলাই মাসে আত্মপ্রকাশ হওয়া ফেরদৌস আহমদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দল (প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি) ১১১ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করেছে। এতে কোরেশীকে আহবায়ক ও ৫ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 08:37 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত জুলাই মাসে আত্মপ্রকাশ হওয়া ফেরদৌস আহমদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দল (প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি) ১১১ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করেছে। এতে কোরেশীকে আহবায়ক ও ৫ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। যুগ্ম আহবায়করা হলেন, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, নূর মোহাম্মদ খান সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন রফিকুল হোসেন। বৃহস্পতিবার দলের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি করার কথা জানানো হয়। ফেরদৌস আহমদ কোরেশী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জানুয়ারি মাসে ঢাকায় দলের কাউন্সিল অধিবেশন হবে। এটি একটি আহবায়ক কমিটি। এ কমিটি আরো স