২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাতের মামলায় পাবনার সাবেক সাংসদ আনোয়ারুল কারাগারে

ত্রাণের টিন আত্মসাতের মামলায় পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) সাবেক সাংসদ ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় টিন আত্মসাতের ওই মামলায় পাবনা জেলা ও দায়রা জজ আদালতে সাবেক এই সাংসদ আত্মসমর্পণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 07:45 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

পাবনা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের মামলায় পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) সাবেক সাংসদ ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় টিন আত্মসাতের ওই মামলায় পাবনা জেলা ও দায়রা জজ আদালতে সাবেক এই সাংসদ আত্মসমর্পণ করেন। বিচারক সুনীল চন্দ্র পাল জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পাবনা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে বিচারক সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত ১১ মার্চ যৌথবাহিনী চাটমোহর উপজেলায় সাবেক সাংসদের ছেলের একটি মুরগির খামার থেকে ২০০ পিস ত্রাণের টিন উদ্ধার করে। পরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বাদি হয়ে আনোয়ারুল ইসলামকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় অপর আসামি সাবেক সাংসদের ছেলে মনোয়ারুল ইসলাম পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩২৩ ঘ.