২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ঐক্য আর সংস্কার দুটিই চান মান্নান ভূঁইয়া

আগামী ৩/৪ মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার হবে বলে মনে করেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। তাঁর মতে, কারো কথায় নয়, দলের নিজস্ব প্রয়োজনেই এই সংস্কার করতে হবে। আর নিজের দলে সংস্কার ও ঐক্য, দুটিই চান বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী ৩/৪ মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার হবে বলে মনে করেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। তাঁর মতে, কারো কথায় নয়, দলের নিজস্ব প্রয়োজনেই এই সংস্কার করতে হবে। আর নিজের দলে সংস্কার ও ঐক্য, দুটিই চান বলে জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 'রাজনৈতিক দলে সংস্কার আশানুরূপ হয়নি'- গত রোববার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মান্নান ভূঁইয়া বলেন, ''রাজনৈতিক দলে সংস্কার তার নিজস্ব বিষয়। হঠাৎ করে এই সংস্কার কার্যকর করা সম্ভব নয়। আমরা দলে সংস্কারের উদ্যোগ নিয়েছি, দলের প্রয়োজনেই তা হবে।'' তবে তিনি স্বীকার করেন, উদ্যোগ নেওয়া হলেও বিএনপিতে সংস্কার করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। এক প্রশ্নের জবাবে বিএনপির সাবেক মহাসচিব বলেন, ''আমার দৃঢ় বিশ্বাস, বিএনপির যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার অবসান হবে। আবার দল ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেবে এবং জনগণের রায় আমরাই অর্জন করব।'' নির্বাচন কমিশনের জন্য দলের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব তৈরির কথা উল্লেখ করে মান্নান ভূঁইয়া বলেন, ''নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে উদ্যোগ নিয়েছে, তা মহৎ। এজন্য বিএনপি কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চায়। সংলাপের জন্য কমিশন আমাদের কাছে গণপ্রতিনিধিত্ব আইন সংস্কার, নির্বাচনী আচরণ বিধির বিষয়ে কিছু প্রস্তাবনা পাঠিয়েছে। সেগুলোর মধ্যে কিছু প্রস্তাব আছে ভাল, কিছু প্রস্তাব সম্পর্কে আমাদের আপত্তিও আছে। ওই প্রস্তাব পর্যালোচনা করে বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব আমরা কমিশনকে দেব।" নির্বাচন কমিশনের জন্য একটি খসড়া প্রস্তাব প্রণয়নে বিএনপি স