ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জরুরি বিধিমালা ভঙ্গের মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে তিন দিনের রিমান্ডে নিয়েছে তেজগাঁ থানা পুলিশ।
একই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আলী আরশাদ মামুন, শ্রমিকদল নেতা জাকির হোসেন ও ছাত্রদলের আবুল বাশারকেও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে হান্নান শাহসহ মামলার সাত আসামির মধ্যে গ্রেপ্তারকৃত চার জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁ থানার উপ পরিদর্শক আসাদুজ্জামান আসামিদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করেন।
রিমান্ড আবেদনে তিনি বলেন, আসামিরা বুধবার সকালে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহববুুর রহমানকে লাঞ্ছিত করে, শ্লোগান দেয় এবং জন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার বিঘ
bdnews24