পাবনা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল লতিফ মির্জা (৬৩) সোমবার রাতে মারা গেছেন। রাত সোয়া এগারটায় উল্লাপাড়ার কাওয়াক গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বীর মুক্তিযোদ্ধা লতিফ মির্জা ১৯৭৯ সালে জাসদের মনোনয়নে উল্লাপাড়া (সিরাজগঞ্জ-৪) আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৭১ সালে তার নেতৃত্বে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর ও রায়গঞ্জে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিডিনিউজ টুয়েন্টি৬ফোর ঢটকম/প্রতিননিধি/ডিডি/এমএইচবি/২৩৪৭ ঘ.
bdnews24