২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আ. লীগের

যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের ভূমিকা যাতে নিয়ন্ত্রণমূলক না হয় সে বিষয়সহ বেশ কিছু দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে তারা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়া 'অপরিহার্য' বলে মন্তব্য করেছে। নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রোববার আওয়ামী লীগের সংলাপে এ সব দাবি জানানো হয়। । (আরও তথ্যসহ- ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের ভূমিকা যাতে নিয়ন্ত্রণমূলক না হয় সে বিষয়সহ বেশ কিছু দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে তারা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়া 'অপরিহার্য' বলে মন্তব্য করেছে। নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রোববার আওয়ামী লীগের সংলাপে এ সব দাবি জানানো হয়। । (আরও তথ্যসহ- ২) দাবির মধ্যে রয়েছে, সরকারি চাকরি থেকে অবসরের পর কমপক্ষে তিন বছর পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না- এ ধরনের আইন করা, দেশি বিদেশি অনুদান প্রাপ্ত এনজিও কর্মকর্তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, কমিশন প্রস্তাবিত 'না' ভোট প্রত্যাহার, দলের সহযোগী সংগঠন এবং প্রবাসী সংগঠন করার অধিকার রাখা, সরকারি খরচে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনী জনসভার আয়োজন করা। বেলা পৌনে ১১টায় শুরু হওয়া সংলাপের শুরুতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলের সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়া অপরিহার্য।" জিল্লুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় জিল্লুর রহমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাকে বলেন, "আপনি নিজে বলেছেন- সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থা বেশ আগেই প্রত্যাহার করা দরকার। আমরা মনে করি জরুরি অবস্থা এখনই প্রত্যাহার করা প্রয়োজন।" সংলাপের শুরুতে সিইসি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, "আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়। আপনারা স্বাধীনতার অগ্রদূত। আপনারা মুজিব নগর সরকার গঠন করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তাই এদেশের উন্নয়ন ও সকল বিষয়ে দায়দায়িত্ব আপনাদেরও বহন করতে হবে।" তিনি বলেন, "নির্বাচন সংক্রান্ত আইন সংস্কারের বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য একটি আইন চূড়ান্ত করতে চায়।" সংলাপে আওয়ামী লীগের পক্ষে লিখিত সংস্কার প্রস্তাব তুলে ধরেন দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ। আট সদস্যের প্রতিনিধিদলের অপর সদস্যরা হচ্ছেন -- সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, সাজেদা চৌধুরী ও মতিয়া চৌধুরী। প্রায় তিন ঘন্টার সংলাপ শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "আমরা নির্বাচন কমিশনকে যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছি। একই সঙ্গে আমরা বলেছি, তারা যেনো নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিবন্ধিত না করে।" আওয়ামী লীগ সরকারের আমলে যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়ার প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু খুনি, ধর্ষক, অগ্নিসংযোগকারী, লুন্ঠনকারী যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেননি। তার সময়ে ২২ হাজার যুদ্ধাপরাধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের ছেড়ে দিয়েছিলেন।" তোফায়েল আহমেদ বলেন, "আমরা অন্যান্য দাবির সঙ্গে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনী বিধিতে বিষয়টি সংযোজন করতে বলেছি। তারা যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, তা বাস্তবায়নে আমরা সহায়তা করব