২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান বিদ্রোহে ছিলেন না, হাফিজের কথা জানি না: মীর শওকত

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ গত শুক্রবার হান্নান শাহের ব্যাপারে সেনা বিদ্রোহ সম্পর্কিত যে অভিযোগ করেছেন তা সরাসরি নাকচ করে দিয়েছেন দল থেকে পদত্যাগকারী সাবেক সহ সভাপতি মীর শওকত আলী। তবে হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে হান্নান শাহের করা একই ধরনের অভিযোগের সত্যতা সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি করেছেন তিনি। শনিবার গুলশানের মার্শাল টাওয়ারের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ গত শুক্রবার হান্নান শাহের ব্যাপারে সেনা বিদ্রোহ সম্পর্কিত যে অভিযোগ করেছেন তা সরাসরি নাকচ করে দিয়েছেন দল থেকে পদত্যাগকারী সাবেক সহ সভাপতি মীর শওকত আলী। তবে হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে হান্নান শাহের করা একই ধরনের অভিযোগের সত্যতা সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি করেছেন তিনি। শনিবার গুলশানের মার্শাল টাওয়ারের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী এসব কথা বলেন। বিএনপির নতুন মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ শুক্রবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, চেয়ারপারসনের উপদেষ্টা হান্নান শাহ জিয়া হত্যার পর জেনারেল মঞ্জুরের 'প্রতিনিধি' হিসেবে কাজ করেছেন। একই দিন দুপুরে হান্নান শাহ এ অভিযোগ নাকচ করে মেজর হাফিজকে পঁচাত্তরের নভেম্বরের সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেন। এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মীর শওকত আলী সাংবাদিকদের বলেন, "আ স ম হান্নান শাহ সর্ম্পকে মেজর হাফিজ যে কথা বলেছেন তা সঠিক নয়। জিয়া নিহত হওয়ার পর চট্টগ্রামের সঙ্গে সেনা সদরের যোগাযোগ স্থাপনে তদানীন্তন মেজর হান্নান আমাদের সাহায্য করেছেন।" মেজর হাফিজ উদ্দিন আহমেদ ১৯৭৫ সালে ৩ নভেম্বরের সেনা বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন কি না সে ব্যাপারে সঠিক কিছু জানেন না মন্তব্য করে তিনি বলেন, "ওই সময়ে আমি ঢাকায় ছিলাম না। ৬ নভেম্বর ঢাকায় এসেছি। জেনারেল জিয়াকে অন্তরীণ করার সময় হাফিজ ছিলেন কি না তা সঠিকভাবে বলতে পারবেন বেগম জিয়া ও বঙ্গবন্ধু হত্যার আসামি কেন্দ্রীয় কারাগারে বন্দি ক্যাপ্টেন মহিউদ্দিন। তারা দুজনই ঘটনার প্রত্যক্ষদর্শী।" ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনার বর্ণনা করতে গিয়ে মীর শওকত বলেন, "আমি যতটুকু জানি, ৩ নভেম্বর বঙ্গবন্ধুর পক্ষে কর্নেল শাফায়েত জামিলের সঙ্গে মেজর হাফিজ একসঙ্গে কাজ করেছেন। তবে ওই সময়ে জামিলের কাজ ছিল সেনা ছাউনির বাইরে থেকে ট্যাংক ফিরিয়ে আনা। এ উদ্যোগটি ভাল ছিল।'' মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শওকত অভিযোগ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়া, জেনারেল খালেদ মোশাররফ, জেনারেল মঞ্জুরসহ অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা স্বাধীনতাবিরোধী চক্রের যোগসাজসে নিহত হয়েছেন। চট্টগ্রামে জিয়াউর রহমানের নিহত হওয়ার পরের ঘটনা সর্ম্পকে তিনি বলেন, "এর পর ঢাকার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন মেজর হান্নান শাহের সহায়তায় চট্টগ্রাম সেনানিবাসের সঙ্গে সেনা সদরের যোগাযোগ স্থাপন হয়। মেজর হাফিজ যা বলেছেন, তা সঠিক নয়। কারণ জেনারেল মঞ্জুরকে নির্মমভাবে একটি গোষ্ঠী হত্যা করেছিল। আমার যতটুুক ধারণা, মঞ্জুর তাদের হাতে বন্দি ছিলেন।" ওই সময়ে মেজর জেনারেল মীর শওকত আলী রাষ্ট্রপতি জিয়ার প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বপালন করছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বিএনপির নতুন নেতৃত্ব মনোনয়নের জন্য স্থায়ী কমিটির সা