২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী, মন্ত্রী ও গডফাদার কেউ আইনের ঊর্ধ্বে নয় : ড. কামাল

গণফোরাম সভাপতি আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, যুদ্ধাপরাধী, মন্ত্রী ও গডফাদার কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। তিনি বলেন, "জীবন দিয়ে হলেও দেশে আইনের শাসন রক্ষা করতে হবে।" শুক্রবার বিকালে রাজধানীতে গণফোরামের বর্ধিত সভায় ড. কামাল বলেন, "জনগণের জন্যই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। জাগ্রত মানুষ নিয়ে কাক্সিক্ষত বাংলাদেশ গড়ার এখনই সময়।" তিনি স্বাধীনতার মূল্যবোধ এবং সংবিধানকে রক্ষা করার আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 07:56 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গণফোরাম সভাপতি আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, যুদ্ধাপরাধী, মন্ত্রী ও গডফাদার কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। তিনি বলেন, "জীবন দিয়ে হলেও দেশে আইনের শাসন রক্ষা করতে হবে।" শুক্রবার বিকালে রাজধানীতে গণফোরামের বর্ধিত সভায় ড. কামাল বলেন, "জনগণের জন্যই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। জাগ্রত মানুষ নিয়ে কাক্সিক্ষত বাংলাদেশ গড়ার এখনই সময়।" তিনি স্বাধীনতার মূল্যবোধ এবং সংবিধানকে রক্ষা করার আহ্বান জানান। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণফোরাম সভাপতি বলেন, "সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার স্বপ্ন, মূল্যবোধ এবং সংবিধানকে কার্যকর রেখে যেতে চাই। যেসব সমস্যা আমাদের পথের বাধা হিসেবে ছিল সেগুলো আমরা অতিক্রম করবো।" ড. কামাল বলেন, "যুদ্ধাপরাধী বা দুর্নীতিবাজ সমাজের কেউই আইনের ঊর্ধ্বে নয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এসকে/০১৩৯ঘ.