২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যার বিচার না হলে জাতির ঐক্য অসম্ভব: সৈয়দ আশরাফ

জেলহত্যার অন্যতম বলি মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম হত্যার বিচার দাবি করেছেন তার বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলামসহ পরিবারের সদস্যরা । আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একই সঙ্গে অপর তিন জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেছেন, বঙ্গবন্ধু ও এ চার নেতা হত্যার বিচার না হলে জাতির ঐক্য সম্ভব নয়। শুক্রবার শেরেবাংলা নগরের ন্যাম ফ্ল্যাটের বাসায় এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, "বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার বিচার না হলে এ জাতির ঐক্য আসবে না।" জাতিকে 'কলঙ্কমুক্ত করতে' তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে অবিলম্বে জেলহত্যা মামলার রায় কার্যকরের দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলহত্যার অন্যতম বলি মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম হত্যার বিচার দাবি করেছেন তার বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলামসহ পরিবারের সদস্যরা । আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একই সঙ্গে অপর তিন জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেছেন, বঙ্গবন্ধু ও এ চার নেতা হত্যার বিচার না হলে জাতির ঐক্য সম্ভব নয়। শুক্রবার শেরেবাংলা নগরের ন্যাম ফ্ল্যাটের বাসায় এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, "বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার বিচার না হলে এ জাতির ঐক্য আসবে না।" জাতিকে 'কলঙ্কমুক্ত করতে' তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে অবিলম্বে জেলহত্যা মামলার রায় কার্যকরের দাবি জানান। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এএইচএম কামরুজ্জামান ও অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীকে হত্যা করা হয়। সৈয়দ আশরাফ বলেন, "বাবার মৃত্যু আমাদের জন্য যতোটা কষ্টের-দুঃখের, তার চেয়ে বেশি গর্বের। বঙ্গবন্ধুর পর আমার বাবাসহ জাতীয় চারনেতা জীবন দিয়ে প্রমাণ করেছেন যে, তারা বঙ্গবন্ধুর রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেননি।" জেল হত্যাকাণ্ডের জন্য স্বাধীনতাবিরোধীদের দায়ী করে তিনি বলেন, "বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার পর স্বাধীনতাবিরোধীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চার বীর সিপাহসালারকে হত্যা করেছে।" বাবার মৃত্যুর পর পরিবারের দুর্দশার কথা তুলে ধরেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, "বাবার মত্যুর পর কঠিন সময় পার করতে হয় আমাদের। বাবা যখন মারা যান তখন চার ভাই ও দু' বোনের মধ্যে আমি ও ছোট ভাই ইংল্যান্ডে। খুব কষ্টে মা ভাই-বোনদের মানুষ করেন। ঢাকায় বাড়ি ছিল না বলে বাবার মৃত্যুর পর সপরিবারে ময়মনসিংহ শহরে কলেজ রোডে গিয়ে উঠি।" সংবাদ সম্মেলনে সৈয়দ নজরুল ইসলামের আরেক ছেলে সৈয়দ সাফায়েত উল ইসলাম, তার স্ত্রী সৈয়দা মাহাবুবা আক্তার ও দুই ছেলে সৈয়দ নাফিস নজরুল এবং সৈয়দ ইসমাম ফারুকী উপস্থিত ছিলেন। সৈয়দ সাফায়েত বলেন, "বিচার বিভাগ স্বাধীন হওয়ায় আমরা সঠিক বিচার পাবো মনে করে আশান্বিত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এসকে/২০১৬ঘ.