২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়বুরের দুর্নীতির অভিযোগ তদন্তে খুলনায় টাস্কফোর্স

খুলনার মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়বুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সোমবার খুলনা এসেছে দুর্নীতি দমন কমিশনের তিন সদস্যের টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 03:51 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

খুলনা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়বুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সোমবার খুলনা এসেছে দুর্নীতি দমন কমিশনের তিন সদস্যের টাস্কফোর্স। দুর্নীতি দমন কমিশন খুলনা অফিসের সহকারী পরিচালক সেলিনা আক্তার জানান, টাস্কফোর্স সদস্যরা মেয়রসহ খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে খোঁজখবর নেবেন। তিন সদস্যের টাস্কফোর্সের মধ্যে একজন ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. ফানাফিল্লাহ। বাকি দুজনের নাম বলতে পারেননি সেলিনা আক্তার। প্রসঙ্গত, কমিশন প্রকাশিত সন্দেভাজন দুর্নীতিবাজদের সর্বশেষ ৩৫ জনের তালিকায় তৈয়বুর রহমানের নাম রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১৫২ ঘ.