ঢাকা, অক্টোবর ২০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সংকট সমাধানে সরকারের উচিৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যত দ্রুত সম্ভব সংলাপে বসা।
শনিবার গুলশানের ন্যাম ফ্ল্যাটের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আশরাফুল ইসলাম এ অভিমত দিয়ে জানান, সোমবার দলের কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা হবে।
শুক্রবার তিনি নির্বাচন কমিশনের আমন্ত্রণ পেয়েছেন বলে এ আওয়ামী লীগ নেতা জানান। কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংলাপের জন্য ১০ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৩৪ঘ.
bdnews24