ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার চিঠি পাওয়ার অধিকার দাবি করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের কাছে তিনি বলেন, "আমি দলের বৈধ মহাসচিব এজন্য নির্বাচন কমিশন আইন সঙ্গতভাবে অবশ্যই আমাকে চিঠি পাঠাবে। এর বিকল্প কিছু নেই।''
একইসঙ্গে তিনি বলেন, ''বিএনপিতে কোনো বিভক্তি নেই। কতিপয় ব্যক্তি বা নেতা ভিন্ন সুরে কথা বলছেন মাত্র। এতে বিএনপির কিছু আসে যায় না।''
নির্বাচন কমিশনের চিঠি দেওয়া প্রসঙ্গে কয়েকটি পত্রিকায় প্রধান নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদে 'মর্মাহত হয়েছেন' উল্লেখ করে দেলোয়ার হোসেন বলেন, ''এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোনটা সত্য, কোনটা মিথ্যা বোঝা যাচেছ না। এটা দুঃখজনক। নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা যাতে ক্ষুন্ন না হয়, সেজন্য কমিশনকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।''
খোন্দকার দেলোয়ার আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গঠনতন্ত্র অনুযায়ী মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। অতীতে এভাবে আরো বহিষ্কার আদেশ হয়েছে। সাবেক মহাসচিব কে এম ওবায়েদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আবার গঠনতন্ত্র নিয়মে তিনি দলে ফিরে এসে স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন।''
বহি
bdnews24