২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানসহ ১২ জনের বিরুদ্ধে জমি দখলের মামলায় অভিযোগ গঠন

সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানসহ বার জনের বিরুদ্ধে জমি দখল, মারধোর, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলতাফ হোসাইন ওই মামলায় অভিযোগ গঠন করেন এবং আগামী ৩০ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানসহ বার জনের বিরুদ্ধে জমি দখল, মারধোর, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলতাফ হোসাইন ওই মামলায় অভিযোগ গঠন করেন এবং আগামী ৩০ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এ মামলায় অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন আগানগর এলাকার গ্লোরী গার্মেন্টসের মালিক এস এম ফিরোজ, আ. হামিদ, মজিবর রহমান, মস্তান, সৈকত, আ. লতিফ, মজিবর, মো. হোসেন, জিল্লূর রহমান, আব্দুল কালা মেম্বার ও রাজা। আমানউল্লাহ আমান, এসএম ফিরোজ ও আ. হামিদ ছাড়া অন্যরা পলাতক। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৬ সালের ২৬ জুন আমানের নির্দেশে অন্য অভিযুক্তরা যোগীনগরের বাসিন্দা হাজী রাবিউল আলমের পুর্ব আগানগরস্থ খাজা সুপার মার্কেট দখল করে নেয়। কর্মচারীরা বাধা দিলে তাদের মারধোর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হাজী রাবিউল আলম স্থানীয় জনপ্রতিনিধি আমানের কাছে নালিশ দিলে তিনি অভিযুক্ত আ. লতিফের সঙ্গে যোগাযোগ করতে বলেন। লতিফ হাজী রাবিউল আলমের কাছে মার্কেট ফেরত পাওয়ার জন্য ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। রাবিউল আলম আমানের স্ত্রীকে ১০ লাখ টাকা দিয়ে জমি ফেরতের অনুরোধ জানালেও তা ফিরে পাননি। অভিযোগ গঠনকালে আমানউল্লাহ আমান নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৩৪ঘ.