ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আগামী ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় প্রায় ২০০টি কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। ডিসিসির ৯০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ভোটার তালিকা তৈরির কাজ করা হবে।
নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
ছহুল হোসাইন বলেন, "আগামী ডিসেম্বর ও জানুয়ারি, এই দুই মাস আমরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকা তৈরির কাজ করবো। ঢাকায় ভোটারের সংখ্যা বেশি বলে প্রচার-প্রচারণাও চালানো হবে ব্যাপক আকারে। সংবাদপত্র ও টেলিভিশনে বিজ্ঞাপন এবং এলাকায় এলাকায় মাইকিং হবে। এছাড়া মোবাইল ফোন কোম্পানিগুলো এসএমএস দিয়ে ভোটারদের জানাবে, কখন কোন এলাকায় তালিকা তৈরির কাজ করা হচ্ছে।"
কমিশনার জানান, ডিসিসিতে তালিকা তৈরির জন্য তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। তারা যেন নির্বিঘে
bdnews24