২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মামলায় যমুনা গ্র"প চেয়ারম্যান বাবুলকে অব্যাহতি

প্রতারণা, জমি দখল ও হত্যার হুমকির অভিযোগের তিন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন যমুনা গ্র"পের কর্ণধার নূরুল ইসলাম বাবুল। তার স্ত্রী দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও তাদের ছেলে শামীম ইসলাম অব্যাহতি পেয়েছেন দুটি মামলায়। তবে বাবুলের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন বলে তার আইনজীবী জানিয়েছেন। মঙ্গলবার ঢাকার দুটি আদালত তাদের এসব মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়। এর মধ্যে দুটি মামলায় স্ত্রী ও সন্তানসহ বাবুল আসামি হলেও একটিতে তিনি একাই আসামি ছিলেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 01:08 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণা, জমি দখল ও হত্যার হুমকির অভিযোগের তিন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন যমুনা গ্র"পের কর্ণধার নূরুল ইসলাম বাবুল। তার স্ত্রী দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও তাদের ছেলে শামীম ইসলাম অব্যাহতি পেয়েছেন দুটি মামলায়। তবে বাবুলের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন বলে তার আইনজীবী জানিয়েছেন। মঙ্গলবার ঢাকার দুটি আদালত তাদের এসব মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়। এর মধ্যে দুটি মামলায় স্ত্রী ও সন্তানসহ বাবুল আসামি হলেও একটিতে তিনি একাই আসামি ছিলেন। (আরও তথ্যসহ) তিন মামলার তিন বাদিই আদালতে হাজির হয়ে অভিযুক্তদের সঙ্গে আপস হয়েছে উল্লেখ করে বলেন, আসামিদের অব্যাহতি দেয়ার ক্ষেত্রে তাদের আপত্তি নেই। প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় নূরুল ইসলাম বাবুলকে অব্যাহতি দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এস এম মঈন উদ্দিন আহম্মেদ। এ মামলায় বাবুল একাই আসামি ছিলেন। চলতি বছরের ৯ মে গুলশান থানায় এ মামলা করেছিলেন বারিধারা এলাকার প্রগতি সরণীর 'গ্রীন গ্রানাইট অ্যান্ড মার্বেল লি.' নামে একটি দোকানের মালিক আরিফ হোসেন চৌধুরী। মার্বেল পাথর ব্যবসায়ী আরিফ অভিযোগ করেন, ২০০৪ সালের ২০ জুলাই থেকে ২০০৫ সালের ৮ মে পর্যন্ত আরিফের কাছ থেকে নূরুল ইসলাম বাবুল ৬৬ লাখ ১৬ হাজার ২৪ টাকার মালামাল নেন। এর মধ্যে ৪৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা আর দেননি বাবুল। গত ১২ সেপ্টেম্বর গুলশান থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। জমি দখল করে মাটি ভরাট ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় বাবুল ও তার স্ত্রী-ছেলেকে অব্যাহতি দেন ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হেলাল উদ্দিন। চলতি বছরের ২১ মে এ মামলা দায়ের করেন খিলক্ষেত এলাকার ইমরান আহমেদ। মামলার এজাহারে অভিযোগ করা হয়, খিলক্ষেত বড়