২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নির্বাচন কমিশনার নিয়োগে যতœবান হতে সরকারের প্রতি মান্নান ভুঁইয়ার আহ্বান

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া নতুন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যতœবান হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 09:49 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বুধবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন কমিশনের সব সদস্য একযোগে পদত্যাগের ফলে উদ্ভূত পরিস্থিতিতে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে যেন প্রশ্ন তোলার অবকাশ না থাকে সেজন্য সরকারকে যতœবান হতে হবে। 

বিবৃতিতে তিনি আরও বলেন, যাদেরকেই নির্বাচন কমিশনের প্রধান বা সদস্য হিসাবে নিয়োগ করা হবে তারা তাদের অতীত ও বর্তমান কোন ভূমিকার কারণে বিতর্কিত হবেন না- এটাই জনগণের প্রত্যাশা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কর্মজীবনে যোগ্য ও ব্যক্তিজীবনে শ্রদ্ধেয় এবং পরিপূর্ণভাবে দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত নির্বাচন কমিশন সংস্কারের যৌক্তিকতা প্রমাণ করবে।

বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এই বিবৃতি বুধবার রাতে প্রদান করা হয়।