২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার বিপণন ও বিতরণ কাজে উপসচিব পর্যায়ের কর্মকর্তারা

দেশব্যাপী কৃত্রিম সার সংকট নিরসন এবং সার বিপণন ও বিতরণের ক্ষেত্রে অনিয়ম দূর করে নিয়ন্ত্রণ জোরদার করার কাজে প্রশাসনের উপ-- সচিব পর্যায়ের ওএসডি কর্মকর্তাদের সম্পৃক্ত করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

এর অংশ হিসেবে রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-- সচিব পর্যায়ের ২৭ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) সার সরবরাহ, বিতরণ, বিপণন এবং তদারকির দায়িত্ব দিয়ে শিল্প মন্ত্রণালয়ে সংযুক্তি দেওয়া হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয় থেকে রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ওই ২৭ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

তারা রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাফার ২১টি গুদাম এবং ছয়টি ইউরিয়া সার কারখানায় দায়িত্ব পালন করবেন।

উপ--সচিব পর্যায়ের ওই কর্মকর্তারা হলেন-- মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, এসএম আবদুর রহমান, মোস্তাক হাসান, খুরশিদ আলম, প্রিয় জ্যোতি খীসা, ওয়াহিদুল ইসলাম খান, মোহাম্মদ ইউসুফ, লোকমান হোসেন মিয়া, ইলিয়াস ভূঁইয়া, মোহাম্মদ নাসিরউদ্দিন, ড. ফেরদৌস হোসেন, হরি প্রসাদ পাল, শাহাদাৎ হোসেন চৌধুরী, জামাল উদ্দিন আহমেদ, আবদুস সালাম সরকার, আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম, আবুল বাশার মো. আরশাদ হোসেন, মোখলেছুর রহমান সরকার, আবদুল কুদ্দুস খান, নুরুল আমীন, ইলিয়াস লস্কর, সাজ্জাদুল হাসান, মো. আবদুল হক ও বেনজামিন হ্যামব্রোম।