২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের পথে বাধা তিনটি: ১১ দল

কালো টাকা, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান তিনটি বাধা বলে অভিহিত করেছে ১১ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 07:17 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

তাই নির্বাচনের আগে কীভাবে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করা যায় -- তারই উপায় খুঁজে বের করতে আগামী ৩১ জানুয়ারি নগরীতে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে জোট সংগঠনটি।

ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ১১ দলের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

১১ দলের সমন্বয়ক এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস নফহবংি২৪.পড়স কে জানান, তারা মনে করেন, কালো টাকা, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান অন্তরায়। এগুলো আগামী নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এজন্যই তারা ওই গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিমল বিশ্বাস, পংকজ ভট্টাচার্য, নুরুল ইসলাম, দিলীপ বড়–য়া, হাজী আব্দুস সামাদ প্রমুখ।

এদিকে ১১ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকল প্রকার সংশয় দূর করতে নির্বাচনের সময়সীমা নির্দিষ্ট করা, নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ  এবং কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রশাসনকে নির্দলীয়করণের কাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।”

এতে একইসঙ্গে জরুরি অবস্থার ব্যবহার সীমিত রাখা, স্বাভাবিক রাজনৈতিক তৎপরতায় কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং রাজনৈতিক কর্মীদের হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহ্বান জানান হয়েছে।

পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া যেকোনো বস্তি, হকার, ছোট দোকানিসহ নিম্নবিত্ত মানুষকে উচ্ছেদ না করার জন্যও আবেদন জানানো হয় বিজ্ঞপ্তিতে।