২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেরের বাসায় ইইউ প্রতিনিধি দল

হেলেন ক্যাম্পবেলের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীর পরিবাগের বাসায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলকে  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে করণীয় সর্ম্পকে আওয়ামী লীগের প্রস্তাব জানানো হয়।

আওয়ামী লীগের পক্ষে বৈঠকে উপস্থিত ফারুক চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, এইচ টি ইমাম ও ড. হাসান মাহমুদ।