২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জানুয়ারির নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২২ জানুয়ারির নির্বাচন বাতিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 06:08 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

কমিশন সচিব মো. আবদুর রশীদ সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট ও দেশে বিরাজমান সংকটের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন প্রক্রিয়া শেষ করা যায়নি। এজন্য ১৮৯৭ সালে প্রণীত জেনারেল ক্লজেস অ্যাক্টের ১০ এর ধারা ২১ বিধানে প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন ২২ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সম্পর্কিত এর আগের সব প্রজ্ঞাপন বাতিল করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২২ জানুয়ারির নির্বাচন সম্পর্কিত এরই মধ্যে সম্পন্ন সব কাজ ও পদক্ষেপ আইনত অকার্যকর হবে।